ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি: ইউএনও

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি: ইউএনও


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


 বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি: ইউএনও

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের কর্ণধার। তাদের মেধা ও মনন বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানাবিধ প্রজেক্ট প্রদর্শন করেন উপজেলা প্রশাসন। শিক্ষার্থীরা তাদের মেধাকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সিটি ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং কৃষি প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ সমসাময়িক নানা সমস্যার বৈজ্ঞানিক সমাধান তুলে ধরে ক্ষুদে বিজ্ঞানীরা। তাদের এই উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা উপস্থিতি অভিভাবক ও দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম আহমেদের সঞ্চালনায় বিজ্ঞান প্রযুক্তি মেলা দুইদিনব্যপী অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন উপজেলা প্রশাসন। এছাড়াওউপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন,উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিজ্ঞানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিতি ছিলেন।
মেলা প্রাঙ্গণে দিনব্যাপী শিক্ষার্থী, অভিভাবক এবং উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দোহারের এই বিজ্ঞান মেলা স্থানীয় পর্যায়ে বিজ্ঞান চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১০:০২   ১০৫ বার পঠিত  |