ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ট্রাক চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ট্রাক চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


 ট্রাক চাপায়  প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

পটুয়াখালী: দুমকিতে ট্রাক চাপায় প্রাণ গেল হারুন অল রশিদ খান(৭০)নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার।১৫ এপ্রিল, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামে ট্রাকচালক। মৃত হারুন অর- রশিদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় হারুন অর-রশিদ সকালে হাঁটতে বের হন। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফল গামী ঢাকা মেট্টো ন-২৩-১৬৪৮ ট্রাকটি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক জানান, আটটার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে রেফার করা হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে লাশটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৮   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ