ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া: ভেড়ামারায় হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর মাজার সংলগ্ন পদ্মা নদীতে ১৪ এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুরের দিকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মাজার এলাকা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম “ধারণা হোসেন” বলে স্থানীয়দের কাছে পরিচিত ছিল। তিনি মানসিক ভারসাম্যহীন (পাগল) বেশে দীর্ঘদিন মাজার এলাকায় অবস্থান করতেন। এদিন দুপুরে তিনি পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যান। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধার অভিযানে তার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় ওই ব্যক্তির শরীরে কোনো পরিচয়পত্র বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত তার সঠিক পরিচয় বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর দরবার কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো সন্ধান জেনে থাকেন, তবে দ্রুত মাজার শরীফের দরবার কমিটির সাথে যোগাযোগ করার জন্য।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৮   ১০৩ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ