![]()
বরিশাল: আগৈলঝাড়া উপজেলার সাংবাদিক বিএম মনির হোসেন(৫০) দীর্ঘদিন লিভার, কিডনী রোগে ভুগে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেগে গেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
বুধবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে বড়বাশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৫ ৪০ বার পঠিত | ● আগৈলঝাড়া ● মৃত্যু ● সাংবাদিক