ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা,প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা,প্রতিবাদে সংবাদ সম্মেলন


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা,প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুষ্টিয়া: ভেড়ামারায় বিলশুকায় অবস্থিত সাথী ফুড পার্কে গতকাল বুধবার দুপুর আড়াইটায় নির্মাণাধীন ভেড়ামারা পৌর এলাকার কাচারীপাড়া ৯নং ওয়ার্ডে পাঁচ তলা বিশিষ্ট বাড়ির কাজের বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোঃ মশিউর রহমান জনি বিশ্বাস।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, জনি বিশ্বাস ও রনি বিশ্বাস আমরা দুই ভাই কাচারিপাড়া ৯ নং ওয়ার্ড আলিম মাদ্রাসার পাশে ৩ কাঠা জমি ক্রয় করে ভেড়ামারা পৌরসভায় বাড়ি নির্মাণের প্লান পাশ করে সরকারি নিয়ম অনুযায়ী ৫ তলা বাড়ি নির্মাণ করেছি। এই বাড়ির প্লাস্টারের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে রোকেয়া বেগম।

উল্লেখ্য, আমার বাড়ির ভিত্তিপ্রস্তর করার সময় পাশের বাড়ি রোকেয়া বেগম জঙ্গলির বাড়ির সমস্যার কথা বলে এবং আমরা সেই বিষয়ে সব সময় কথা বলে এসেছি এবং সেই আরো দাবি করেন যে তার বাড়ি থেকে বাহির হওয়ার চলাচলের রাস্তা ২ ফুট ৬ ইঞ্চি রহিয়াছে। পরবর্তীতে চলাচলের জন্য আরো ৬ ইঞ্চি জায়গা রনির কাছে দাবি করলে এটি বিবাদে সৃষ্টি হয় পরবর্তীতে ৬ ইঞ্চি জায়গা পরিবর্তে ১০ ইঞ্চি জায়গা দেওয়া হয় এবং সেটা ভেড়ামারা পৌরসভা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশের মাধ্যমে সমাধান করা হয় এবং বাড়ির একটি বাউন্ডারি প্রাচীর তৈরি করা হয়।

উল্লেখ্য দীর্ঘ ৪ বছর পরে গত মঙ্গলবার ১৪ এপ্রিল বিকেলে রোকেয়া বেগম জঙ্গলি আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে ঐদিন রাতে সন্ত্রাসী দিয়ে আমাদের অনুপস্থিতিতে আমার তৈরি বাউন্ডারি প্রাচীর ওয়াল ভেঙ্গে দেয় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল সন্ত্রাসীরা আমার বাউন্ডারি ওয়াল ভেঙেছে তাদের আইন অনুযায়ী বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে ভেড়ামারা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩০   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ