ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বসত ঘরে হামলা ভাংচুরের অভিযোগ

কাঁঠালিয়ায় বসত ঘরে হামলা ভাংচুরের অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


 কাঁঠালিয়ায় বসত ঘরে হামলা ভাংচুরের অভিযোগ
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মব সৃষ্টি করে প্রকাশ্যে দিবালোকে মো.লাল মাহমুদ সিকদার নামে এক বৃদ্ধ’র বসত ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন তালগাছিয়া গ্রামে ঘটনা ঘটে। বুধবার  (১৫ এপ্রিল) ভুক্তভোগী লাল মাহমুদ বাদী হয়ে ১৫ জনকে আসামী করে এ ঘটনায় কোর্টে অভিযোগ করেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার দক্ষিন তালগাছিয়া গ্রামের বৃদ্ধ লাল মাহমুদ সিকদার ২০১৪ সালে ০৬ শতাংশ জমি ক্রয় করেন। এ জমিতে মাটি ভরাট করে উচু করে সেখানে একখানা কাঠের ঘর নির্মাণ করেন।

গত শুক্রবার (১০এপ্রিল) দুপুরে বিবাদীরা মব সৃষ্টি করে বৃদ্ধ লাল মাহমুদের ঘরখানা ভেঙ্গে ফেলে দেয়। মামলার বাদী মামলায় আরো উল্লেখ করেন ঘর ভাঙ্গতে বাধা দিলে বাদীর বোনকে খুন জখমের ভয় দেওয়া হয়। এসময় স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় আসামীরা। অভিযোগ অস্বীকার করে মামলার ৯নম্বর আসামী মাসুমা আক্তার জানান, তাদের কেনা ২১ শতাংশ জমিতে জোর পুর্বক ঘর নিমার্ণ করেন লাল মাহমুদ সিকদার। তিনি নিজে ঘর ভাংচুর করে কোর্টে মিথ্যা মামলা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৩   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ