ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে এক নারীকে মারধর

কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে এক নারীকে মারধর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে এক নারীকে মারধর
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পারিবারিক ও জমিজমার বিরোধকে কেন্দ্র করে জোসনা আক্তার (৩০) নামের এ নারীকে লাকড়ি দিয়ে আহত করার অভিযোগ আরেক নারী খাদিজা বেগমের বিরুদ্ধে।
গত সোমবার (১৩ এপ্রিল) রাত সারে ৯টার দিকে উপজেলার তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জো¯œা আক্তারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত জোসনা আক্তার বাদী হয়ে আজ বুধবার দুপুরে খাদিজা বেগম (৪৫) আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের খাদিজা বেগমের সাথে পারিবারিক ও জমি নিয়ে বিরোধ চলছে জো¯œা আক্তারের। বিরোধের জেরে সোমবার রাত সারে ৯টার দিকে জোসনাকে লাকড়ি দিয়ে পিটিয়ে আহত করে। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন অভিযোগের বিবাদীরা বাদীর মোবাইল সেট নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।  অভিযোগ অস্বীকার করে খাদিজা বেগম বলেন, জোসনা আমাকে মারধর করেছে।
থানার ওসি আবু নাছের রায়হান জানান,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫০:২৯   ৩৩ বার পঠিত  |