ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

কয়রায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


কয়রায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

খুলনা: কয়রা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

উপকূলীয় দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। চিকিৎসা শেষে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পটির নেতৃত্ব দেন নৌবাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন বলেন, “এখানকার চিকিৎসার মান ভালো। শৃঙ্খল পরিবেশে চিকিৎসা ও ওষুধ পাওয়া গেছে।”

দক্ষিণ বেদকাশির বিনাপানি গ্রামের অনিমা মন্ডল জানান, প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি চিকিৎসা নিতে এসেছেন। “নৌবাহিনীর এ উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি,” বলেন তিনি। আরেক সেবাগ্রহীতা সেলিনা আক্তার বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে সমস্যার কথা বলতে পেরে স্বস্তি পেয়েছি। তারা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”

সেবাগ্রহীতাদের অনেকেই বলেন, প্রত্যন্ত এলাকায় উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য না হওয়ায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে দুর্গম অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৮   ১১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ