ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়া: ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ভেড়ামারার আয়োজনে অফিস মিলনায়তনে এই কর্মশালা সম্পন্ন হয়।

ভেড়ামারা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমারের কোর্স পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম বলেন, “সরকারের রাজস্ব বৃদ্ধিতে সাব-রেজিস্ট্রি অফিসের ভূমিকা অপরিসীম। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণের এই সময়ে সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘব করতে হবে। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা যেমন আইন ও বিধিবিধান সম্পর্কে আপ-টু-ডেট থাকতে পারবেন, তেমনি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

কর্মশালায় কোর্স পরিচালক সঞ্জয় কুমার উপস্থিত প্রশিক্ষণার্থীদের দলিল নিবন্ধনের আইনি জটিলতা নিরসন, নকলনবিশের নির্ভুল অনুলিপি প্রস্তুত এবং দলিল লেখকদের সঠিকভাবে তথ্য উপস্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা সেবাগ্রহীতাদের সাথে মার্জিত ব্যবহার এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের সকল স্তরের কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কাজের মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:১৪   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ