ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


চাটমোহর থানায় নবাগত ওসি  প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
পাবনা: চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মোস্তফা চাটমোহরে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর চাটমোহর থানার ওসির কার্যালয়ে চাটমোহর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে, জুয়া, মাদক সেবন বিক্রি, ইভটিজিং, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অবৈধ ভাবে মাটি কাটা, সুদ, সহ অসামাজিক কার্যকলাপ রোধ নিয়ে খোলামেলা আলোচনা করে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান।
ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশ ছাড়া রাষ্ট্র চলেনা। আমরা চাটমোহরের মানুষের জন্য ভালো কিছু করতে চাই। সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে চাটমোহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। চাটমোহরের ক্রাইম জোন গুলো আমি চিহ্নিত করেছি। সেই বিষয়গুলো ধরে ধরে কাজ করতে চাই। আপনারা ভালো কাজের মূল্যায়ন করবেন মন্দ কাজের সমালোচনা করবেন। আমাদের পারস্পারিক সম্পর্ক যেন ভালো থাকে। আমাদের এবং আপনাদের লক্ষ্য চাটমোহরকে ভালো রাখা।
এ সময় নবাগত ওসি মো. গোলাম মোস্তফা সকল বিষয় সমাধানের প্রতিশ্রুতি দেন।
এসময় ওসি তদন্ত নয়ন কুমার দাস, এস আই আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, শামীম হাসান মিলন, এম এ জিন্নাহ, বকুল রহমান, জাহাঙ্গীর আলম (২), শুভাশিষ ভট্টাচার্য তুষার, হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমূখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসি গোলাম মোস্তফা ইতোপুর্বে বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জয়পুরহাট জেলা সদরের বাসিন্দা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৬   ৮৭ বার পঠিত  |