ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা,কঠোর অবস্থানে এসিল্যান্ড

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা,কঠোর অবস্থানে এসিল্যান্ড


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা,কঠোর অবস্থানে এসিল্যান্ড

কুষ্টিয়া: ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন ও পরিবহন বন্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করার পাশাপাশি কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

১৭ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী পুরাতন ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এসময় ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

সরেজমিনে জানা যায়, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ট্রলি ও ড্রামট্রাকের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে হার্ডিঞ্জ ব্রিজ ও আশপাশের প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, “অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং জাতীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এবং নদী রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। যারাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:১১   ১৪৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ