![]()
ঢাকা: দোহার উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাঈদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইয়াহিয়া হোসেনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৫ ১২২ বার পঠিত | ● উদ্বোধন ● ক্যাম্পেইন ● টিকাদান ● দোহার ● হাম-রুবেলা