ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ

কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ

পিরোজপুর: কাউখালীতে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নৌ পুলিশের সহযোগিতায়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিরাপাড়া নদী, নাঙ্গলী খাল ও গান্ডতা খালে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩৫ হাজার মিটার অবৈধ ১৫ টি চরগড়া জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় লক্ষাধিক টাকা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জাটকা নিধন রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়।
কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।“জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। তাই জাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪৬   ৩৩ বার পঠিত  |