ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘোড়ার চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়

ঘোড়ার চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


ঘোড়ার চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়

পটুয়াখালী: জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ফোরকান তালুকদার দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর অবসরে গেছেন। কর্মজীবনের শেষ দিনে তাকে ঘোড়ায় চড়িয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। পরে ঘোড়ায় করেই তাকে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা। এসময় শতাধিক শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তারুণ্য’ এই ব্যতিক্রমী বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষক ফোরকান তালুকদার নিজেও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।
সাবেক শিক্ষার্থী বশির উদ্দিন বলেন, স্যারের পড়ানো এখনো আমাদের মনে আছে। তিনি শুধু শ্রেণিকক্ষে পড়াতেন না, বিকেলে আমাদের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন আমরা ঠিকমতো পড়ছি কিনা। তার মতো শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই আমরা চেয়েছি তাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) রইছ উদ্দিন বলেন, ফোরকান স্যার সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত। তিনি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরে এখানেই শিক্ষকতা করেছেন, আজ তার বিদায় আমাদের জন্য আবেগঘন মুহূর্ত।
বিদায়ি শিক্ষক ফোরকান তালুকদার বলেন, দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ হয়েছে। তাদের অনেকেই এখন দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আজকের এই সম্মাননা আমাকে অভিভূত করেছে। আমি কখনো ভাবিনি আমার জন্য এভাবে আয়োজন করা হবে। যারা এই আয়োজন করেছে, তাদের জন্য আমি দোয়া করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৮   ৮৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ