ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাসনে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


চরফ্যাসনে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভোলা: চরফ্যাসনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির মাধ্যমে মোট ১৩ হাজার কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মসূচির সফল বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার সানাউল্লাহ আজম, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারনন সম্পাদপা কামাল গোলদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:১৭   ১৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ