ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে সদ্যযোদানকৃত ইউএনওর মতবিনিময় সভা

চরফ্যাসনে সদ্যযোদানকৃত ইউএনওর মতবিনিময় সভা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 চরফ্যাসনে সদ্যযোদানকৃত ইউএনওর মতবিনিময় সভা

ভোলা: চরফ্যাসনের সদ্যযোগদানকৃত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ব্যাক্তিবর্গ সাংবাদিক, সুশিল সমাজ , কর্মকর্তা কর্মচারিদেরকে নিয়ে মত মিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার(ভূমি) এমাদুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদ্য যোগদানকারী ইউএনও রুমনা আফরোজ।
তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমি পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। চরফ্যাসন উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকা-কে গতিশীল করতে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমার কাজে অনুপ্রেরণা যোগাবে। একই সঙ্গে তিনি উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে ইউএনও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক এবং সুশিল সমাজের সবাই একসাথে কাজ করলে চরফ্যাসনকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, চরফ্যাসন উপজেলা বিএনপরি সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম সোহেল, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জলুফিকার মাহামুদ নিয়াজ, সাধারন সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী প্রমুখ। এছাড়ও মুক্তিযোদ্ধা , শিক্ষক, এডভোকেট , সরকারী কর্মকর্তা, কর্মচারী ও সুশিল সমাজের ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:০৩   ২৭৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ