ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২৪ হাজার শিশু পাবে হামের টিকা

ভেড়ামারায় ২৪ হাজার শিশু পাবে হামের টিকা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 ভেড়ামারায় ২৪ হাজার শিশু পাবে হামের টিকা

কুষ্টিয়া: ভেড়ামারায় শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে উপজেলায় ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২৪ হাজার ৬ শত ৯২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একরামুল হক এবং ডা. লতিফুল কবির।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনগুলোতে পর্যায়ক্রমে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। শিশুদের সুস্থ রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক লিমনসহ সিনিয়র স্টাফ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চিকিৎসকরা সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৬   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ