![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলার সভাপতি মামুন অর রশিদকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গমবার ভোরে (২১ এপ্রিল) আড়াইহাজার পৌরসভার নাগড়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মামুন রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তবে মামুন অর রশিদের পরিবারের সদস্যরা দাবী করেন, কয়েক দিন আগে আড়াইহাজার পৌরসভা মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা দেয়ায় কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৬:৪৩ ৪০ বার পঠিত | ● আড়াইহাজার ● গ্রেপ্তার ● ছাত্রলীগ ● সভাপতি