ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে এসএসসি পরীক্ষা ২ কেন্দ্রে ঝটিকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন

সিংগাইরে এসএসসি পরীক্ষা ২ কেন্দ্রে ঝটিকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


 সিংগাইরে এসএসসি পরীক্ষা ২ কেন্দ্রে ঝটিকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন
মানিকগঞ্জ: সিংগাইরে এসএসসি পরীক্ষা ২টি কেন্দ্রে ঝটিকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় শিক্ষামন্ত্রীর সাথে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিলো। কেন্দ্র পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ জানেতে পারেনি।
পরিদর্শনে সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন।

এরপর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট অবস্থান করে সেখানে ৬টি কক্ষ পরিদর্শন করেন। এরপর শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশ্য রওনা দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, ওসি মাজহারুল ইসলাম ও কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪০   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ