ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

কাউখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


 কাউখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

পিরোজপুর: কাউখালী উপজেলায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এই শিক্ষা মহোৎসবের সূচনা ঘটে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের চোখে-মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর কিছুটা উৎকণ্ঠা। তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সুন্দর পরিবেশের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
সকালে পরীক্ষা শুরুর পর উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। তিনি কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র , মাদ্রাসা কেন্দ্র, কারিগরি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “উপজেলায় অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি আরও জানান যে, কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো প্রকার সমস্যা না হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান ,এ বছর কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ২১ জন পরীক্ষার্থী।সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে পৃথক পৃথক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষাকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৮   ৯৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ