ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » জাতীয় সংসদে একসাথে বাবা মেয়ে শ্বশুর

জাতীয় সংসদে একসাথে বাবা মেয়ে শ্বশুর


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


জাতীয় সংসদে একসাথে বাবা মেয়ে শ্বশুর
মাগুরা: ত্রয়োদশ জাতীয় সংসদে একসাথে স্থান পেয়েছেন বাবা মেয়ে এবং শ^শুর। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকায় ঢাকা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়ের নাম থাকায় একসাথে একই পরিবারের তিনজন সংসদ সদস্য হওয়ায় নজির সৃষ্ঠি হেেয়ছে। সোমবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিতায় রায় চৌধুরী হলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন জ্যেষ্ঠ নেতা ও দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তিনি সাবেক প্রতিমন্ত্রী এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
নিপুণ রায় চৌধুরী একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য। সোমবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিনি মনোনীত হয়েছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর পূত্রবধূ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩০   ১২১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ