ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


 পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা: পাইকগাছায় নয়ন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদ আশ্রয়ণ প্রকল্পে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নয়নের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নয়ন নাসির গাজী ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে। ঘটনার সময় তার মা খুলনায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, এ মুহূর্তে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেশীরা জানান, নয়ন ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তবে তার মৃত্যুর পেছনে পারিবারিক কলহের বিষয়টি থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
এদিকে খবর পেয়ে থানায় এসে একমাত্র ছেলের নিথর দেহ দেখে আহাজারিতে ভেঙে পড়েন মা মনোয়ারা বেগম। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৮   ৪৮ বার পঠিত  |