ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অবৈধভাবে মজুত করা ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

কাউখালীতে অবৈধভাবে মজুত করা ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


কাউখালীতে অবৈধভাবে মজুত করা ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

পিরোজপুর: কাউখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে সরকারি লাইসেন্স ও নিরাপত্তা নীতিমালা পেট্রোলিয়াম আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে র‍্যাব এর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পেট্রোলিয়াম আইনের তোয়াক্কা না করে গুদামে দুই ব্যবসায়ী ৮৯০ লিটার পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) অবৈধভাবে মজুত করে।
পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট নিরাপত্তা এই অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন উত্তর বাজারের নান্না তালুকদারের ছেলে আনসার তালুকদার, নিত্যানন্দ কুন্ডুর ছেলে তপন কুন্ড ও নিকুঞ্জ দাসের ছেলে রতন দাস। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, “নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে এবং সরকারি লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল মজুত করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত তেল বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযান চলাকালীন র‍্যাবের সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৪৮   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ