ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে প্রকাশ্যে কৃষককে অপহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

সুজানগরে প্রকাশ্যে কৃষককে অপহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


 সুজানগরে প্রকাশ্যে কৃষককে অপহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

পাবনা:সুজানগর পৌর শহর থেকে প্রকাশ্যে বিল্লাল প্রামানিক নামে এক কৃষককে অপহরণ করে ছুরিকাঘাত ও মারপিট করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় বিল্লাল প্রামাণিককে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সুজানগর পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন রাজু স্টুডিও এর সামনে থেকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল প্রামাণিকের স্ত্রী ফুলি খাতুন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল সকাল ১০টার দিকে বিল্লাল প্রামানিক তার নিজ বাড়ি সুজানগর পৌরসভার নিওগীর বনগ্রাম থেকে ছেলেকে মালয়েশিয়া পাঠানোর জন্য অগ্রণী ব্যাংকে জমা দেওয়ার জন্য নগদ ২ লক্ষ টাকা সঙ্গে নিয়ে বের হন এবং স্থানীয় ব্রাক অফিস থেকে আরো কিছু টাকা লোন করার জন্য তিনি গেলে ব্র্যাকের কর্মকর্তাগণ তাকে স্টুডিও থেকে ছবি তুলে জমা দেওয়ার জন্য পরামর্শ দিলে এসময় তিনি সুজানগর পোস্ট অফিস সংলগ্ন রাজু স্টুডিওতে ছবি তুলতে গেলে প্রকাশ্যে স্টুডিও এর মধ্য থেকে জিম্মি করে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে বিল্লাল প্রামানিক কে তুলে নিয়ে যায়।

পরে তাকে পৌরসভার ১ নং ওয়ার্ডের খুলুপাড়ার পরিত্যক্ত একটি ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও মারপিট করে বিল্লাল প্রামানিক এর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।এরপর চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিল্লাল প্রামানিক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এদিকে প্রকাশ্যে অপহরণ করে টাকা ছিনতাই এর ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১০:৫৮   ৭২ বার পঠিত  |