ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঠাকুরগাঁও: পীরগঞ্জে আইন শৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এসি (ল্যান্ড) এনএম ইশফাকুল কবীর, উপজেলা কৃষি অফিসার নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ, সাবেক আমীর বাবলুর রশীদ, উপজেলা হাসপাতালের আরএমও ডা. ওয়ারিস ইয়াজদানী, পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুল্লাহ্, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গোলাম মোস্তফা, মোখলেসুর রহমান, সাইদুর রহমান, আব্দুল মজিদ, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সবুজ দেন নাথ, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক জয়িতা নাহিদ পারভিন রিপা প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:২৮:২৯   ৫৪ বার পঠিত  |