ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর: ফুলবাড়ীতে নারীদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি সংস্থার সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে এবং কেডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস, জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল এ্যাফেয়াস কানাডা এর সহযোগিতায় আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্থানীয় টাইম সেন্টার কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি সংস্থার সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। এতে প্রশিক্ষক হিসেবে প্রশক্ষণদান করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার ও নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা. মাহফুজা নাজনীন।

কর্মশালায় নারীর নেতৃত্বের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ, অধিকার সম্পর্কে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এতে নারীর নেতৃত্বের বিকাশের গুরুত্বারোপ করা হয়। অংশঘ্রহণকারীরা দলীয় আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাান।

দুইদিন ব্যাপী নারীদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৫ জন নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও সমাজকর্মী অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:০৭   ১২৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ