ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামুলে সার-বীজ বিতরণ

কাঁঠালিয়ায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামুলে সার-বীজ বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


 কাঁঠালিয়ায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামুলে সার-বীজ বিতরণ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশি আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩হাজার ৪শজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব সার-বীজ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন। উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তারা। প্রতি কৃষককের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপজেলার হেতালবুনিয়া ও জাঙ্গালিয়া ব্লকের দুটি কৃষক গ্রুপের মাঝে দুই সেট এলএলপি বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:০৯   ৪০ বার পঠিত  |