ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে প্রবাস ফেরত নারীর লাশ উদ্ধার,গলার চেইন খোয়া

সিংগাইরে প্রবাস ফেরত নারীর লাশ উদ্ধার,গলার চেইন খোয়া


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


 সিংগাইরে প্রবাস ফেরত নারীর লাশ উদ্ধার,গলার চেইন খোয়া
মানিকগঞ্জ: সিংগাইরে প্রবাস ফেরৎ রেমিটেন্স যোদ্ধা রেহেনা আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম (আয়নালের ব্রীজ) গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত-রেহানা কিটিংচর গ্রামের মৃত. হানিফের মেয়ে ও পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নের ধল্লা এলাকার মো.কামাল হোসেনের স্ত্রী । সে এক সন্তানের জননী ছিল।
পারিবারিক সূত্রে জানাযায়, রেহেনা ৫ বছর আগে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডান অবস্থান করেন। গত ১ বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে স্বামীর সাথে বনিবনা না থাকায় তার নানা বাড়িতে অবস্থান করে আসছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হলে আর ঘরে ফিরেনি। সকালে প্রতিবেশি রেজিয়া বেগম নামের এক মহিলা প্রথম তার মৃতদেহ দেখতে পায়। এসময় তার গলায় থাকা চেইন পাওয়া যায়নি।

পরবর্তীতে স্থানীয়রা ঘটনাটি সিংগাইর থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৭   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ