ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঘাটাইলে ইট ভাটার আগুনে পুড়লো আড়াইশ বিঘা জমির ধান

ঘাটাইলে ইট ভাটার আগুনে পুড়লো আড়াইশ বিঘা জমির ধান


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


ঘাটাইলে ইট ভাটার আগুনে পুড়লো আড়াইশ বিঘা জমির ধান

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ইটভাটার আগুনে ভাটার আশেপাশের প্রায় আড়াইশ বিঘা জমির ধান পুড়ে গেছে।বুধবার (২২ এপ্রিল) ধানগুলো ঠিক ছিলো বলে প্রত্যক্ষদর্শী লিয়াকত আলী তালুকদার জানান। বৃহস্পতিবার সকালে জমির মালিক ও বর্গাদারগণ ক্ষেতে গিয়ে দেখেন ধানগুলো মরে শুধু চিটা গাছ দাঁড়িয়ে আছে।

টাঙ্গাইল ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ঘাটাইল উপজেলার সিংগুরিয়ার ৫ টি ইটের ভাটার ধোয়ায় প্রায় আড়াইশত বিগা জমির ইরি, বোরো ধান পুড়ে চিটা হয়েছে, কৃষকদের আহাজারিতে বাতাস ভারি হয়ে। উঠেছে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকদের আহাজারি, এছাড়া স্কীমের মালিকরা কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা ডিজেল চালিত মেশিন দিয়ে চাষাবাদ করেছি, প্রায় ৪০,থেকে, ৫০ হাজার টাকা খরচ হয়েছে। স্বর্না ভাটার মালিক শহিদুল ইসলাম, সিয়াম, তুষার ইসমত আলীর সাথে কথা হলে তারা জমির মালিকদের সাথে বসবেন বলে জানিয়েছেন।

জমির মালিক বীরমুক্তিযোদ্বা আঃ লতিফ, লিয়াকত আলী, আঃ খালেক, শফিকুল ইসলাম রোস্তম আলী বলেন, এখন ধান প্রায় কাটার সময় হয়ে আসছে। এই মূহুর্তে ধান ঘরে তুলতে পারবো না। ৪০/৫০ হাজার টাকা খরচ করে দুর্লভ ডিজেল তেল দিয়ে শ্যালো মেসিনে ধান চাষ করেছি। এই সময়ে ধান ঘরে তুলতে পারবো না। আমাদের সারা বছর পরিবার পরিজন নিয়ে উপোষ থাকতে হবে।

স্বর্ণা ব্রিকসের মালিক শহিদুল ইসলাম বলেন, আমরা জমির মালিকদের সাথে বসে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করবো। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান কেউ অভিযোগ করেনি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৮   ২১৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ