ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে গেইটম্যান বিহীন রেলক্রসিংগুলে মৃত্যুকূপ,পরিদর্শন করলেন ইউএনও

ভূঞাপুরে গেইটম্যান বিহীন রেলক্রসিংগুলে মৃত্যুকূপ,পরিদর্শন করলেন ইউএনও


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬


ভূঞাপুরে গেইটম্যান বিহীন রেলক্রসিংগুলে মৃত্যুকূপ,পরিদর্শন করলেন ইউএনও

টাঙ্গাইল: ভূঞাপুরে গেইটম্যান বিহীন রেল ক্রসিং পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান ও থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান।বারবার রেলক্রসিং গুলোতে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার গুরুত্বপূর্ণ অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শনকালে তিনি গেটের বর্তমান অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয়দের ঝুঁকিপূর্ণ পারাপারের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ডেপাকান্দি রেল ক্রসিং-এ গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান দেখতে পান যানবাহন,পথচারী, স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা অরিক্ষত রেলগেট পার হওয়ার অপেক্ষায় আছেন, এসময় তিনি তাদের সাথে কথা বলেন এবং নিজে দাঁড়িয়ে থেকে তাদেকে রেলক্রসিং পার করে দেন। তিনি বলেন, অরক্ষিত রেল ক্রসিং জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ট্রেন আসা-যাওয়ার সময় কোনো সংকেত বা গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী , অটো-ভ্যান, সিএনজিসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই ক্রসিং পারাপার হচ্ছে ।

ভূঞাপুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জানা যায় ভূঞাপুর উপজেলায় এর্ং সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা পর্যন্ত লেভেল ক্রসিং গেট রয়েছে ১২টি। এর মধ্যে জনসাধারণের চব্বিশ ঘন্টা পারাপারে যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেগুলো তাদের তালিকায় নেই বলে জানান। বিশেষ করে বিরামদী, বাহাদিরপুর, ঢেপাকান্দি, আগতেরিল্ল্যা এরকম জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেটম্যান নাই। যার কারণে প্রতিনিয়ত ট্রেন দূর্ঘনা ঘটছে। সম্প্রতি রেল গেট অরক্ষিত থাকায় আগতেরিল্ল্যা ট্রেন দূর্ঘটনা ঘটে ২জন ভ্যানযাত্রী নিহত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শন করে বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৯   ১১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ