ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সভাপতি মোশারফ ও সম্পাদক নূর মোহাম্মদ বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

সভাপতি মোশারফ ও সম্পাদক নূর মোহাম্মদ বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

ফরিদপুর: বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন ও সম্পাদক নূর মোহাম্মদ লিয়াকত। চটগ্রামের ডবলমুরিং থানাধীন বাংলা বাজার এলকায় অবস্থিত এ সমিতির কার্যালয়ে শনিবার (২৫ এপ্রিল) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন,সহসভাপতি মো.মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.নূর মোহাম্মদ (লিয়াকত) ছাড়াও কোষাধ্যক্ষ নির্বচিত হয়েছেন মো.বিল্লাল হোসেন।
এছাড়া সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মো. রিপন শেখ, সাইফুল ইসলাম, মো. সোহাগ মিয়া, কে.এম জিয়াউর রহমান,নিজাম উদ্দিন সরদার, মো.আনিচুর রহমান, মো. রবিউল আলম ও মো.নূরুল ইসলাম মিনা।
নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, নাবিকদের সুযোগ সুবিধা নিয়ে কাজ হলো এ সমিতির মূল লক্ষ্যে। এখানে সকল সদস্য অনেক সম্মানের। সম্মানিত নাবিকগণ এখানে কাজ করতে এসে অনেক সমস্যার পড়েন। আমরা সেসব সমস্যা সমাধান করার জন্য সমিতির পক্ষ থেকে কাজ করতে চাই। আমরা চাই নাবিকদের ন্যয্য অধিকার। তিনি আরও বলেন, নির্বাচন আসলে আমাদের নিজের মধ্যে দুইটি ভাগ হয়ে যায়।

নির্বাচন শেষ হলে আমরা সবাই আগের মতো এক হয়ে যাই। আশারাখি সকল সদস্য সব ভেদাভেদ ভুলে নাবিকদের স্বার্থে কাজ করে যাবেন। বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৪   ১৬৩ বার পঠিত  |      

----