ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দোহারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


 দোহারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ঢাকা: স্বাধীনতার ৫৫ বছর পরে ঢাকার দোহারে নির্মাণ হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। কিন্তু এতো বছরেও মুক্তিযুদ্ধের শোক ভুলতে পারেনি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ও তার দোসররা। তাই এ চক্রটি বার বার দেশকে পিছনে ফেলতে কথায় কথায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে।
রোববার দুপুরে ঢাকার দোহার উপজেলায় স্মৃতিসৌধ নির্মানের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১(দোহার নবাবগঞ্জের) সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

জানা যায়, দোহার পৌরসভার উদ্যোগে স্মৃতিসৌধটি নির্মাণ কাজের ব্যায় নির্ধারণ করা হয়েছে সাড়ে ২৮লাখ টাকা। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাইদুল ইসলামের সাবির্ক তত্ত্বাবধায়নে এই নির্মাণ কাজ শুরু হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে এতো বছর পর কেন স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মান কাজের উদ্বোধন?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, স্বাধীন দেশ মানতে একটি গোষ্ঠি এখনো মায়াকান্না করছে। তারা পাকিস্থান প্রেমী হয়ে দেশকে পরাধীন করতে মরিয়া এখনো। ৭১-এ যারা মানুষ হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুট করেছে তারা এখনো থেমে নেই। উগ্রপন্থী হিসেবে পরিচিত এ গোষ্ঠি দেশের উন্নয়ন সমৃদ্ধিতে বাধাগ্রস্ত করছে প্রতিনিয়ত।

তারা এখনো ৭১ এর ন্যায় তাঁদের সেই পুরনো পৈশাচিক ধারায় বিভিন্ন গুরত্বপূণ স্থাপনায় আগুন দিচ্ছে। অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক জনগোষ্ঠিকে একতাবদ্ধ হয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় ও বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হবে।

এসময়ে তিনি দোহার নবাবগঞ্জের প্রতিটি এলাকায় মাদক সন্ত্রাস ও বালু দস্যুদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, যাদের জীবন ও শ্রম ঘামের বিনিমিয়ে এ স্বাধীনতা। তাঁদের স্মৃতিকে জাগ্রত রাখতে সবাই মিলে কাজ করুন। মুক্তিযোদ্ধাদের সম্মান করুন আর স্বাধীনতা বিরোধী শক্তিকে বর্জন করুন। তরুণ ও শিক্ষিত প্রজম্মকে এ স্লোগানে এগিয়ে আসতে হবে। তরুণরা যাতে কোনো বিভ্রান্তিতে না ভোগে সেই বিষয়ে তাদেরকে জানাতে হবে।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন দোহার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা চিকিৎসক রবিউল ইসলাম, পৌরসভার প্রকৌশলী এম, এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এস,এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, বিএনপি নেতা ফজলুল হক, ওসমানগণি রুমো, সেন্টু ভূইয়া, যুবদলের নেতা জহিরুল ইসলাম, শিপন আহমেদ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:০৪   ২১৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ