ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের পরিবার সর্বশান্ত

আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের পরিবার সর্বশান্ত


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের পরিবার সর্বশান্ত
বরিশাল: আগৈলঝাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর, তিনটি রান্নাঘড় ও একটি খাবারঘড় সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। এতে আরিফ সরদার, আউয়াল সরদার ও সহদর মান্নান সরদারের পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে আরিফ সরদারের স্ত্রী ফারজানা বেগম সেহরী খেতে উঠে ঘরে অগ্নিকান্ড দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ীর লোকজন ও এলাকাবাসী এসে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই ঘরগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সরেজমিনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ঢেউ টিন, নগদ টাকা, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা।
অগ্নিকান্ডের খবর জানতে পেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সান্তনা দেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লা প্রমূখ।
এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আউয়াল সরদার জানান ছেলে ও মেয়ের বিয়ে উপলক্ষে নতুন খাট স্বর্নালঙ্কার ও নগদ টাকা, টিভি, ফ্রিজসহ তিন ভাইয়ের ঘড়ের মূল্যবান জিনিষপত্র ও বসতঘড়সহ ৭ টি ঘড় পুড়ে ছাই হয়ে গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪০   ৯০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ