ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ,অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো বিবিয়ানা গ্যাস কুপ

নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ,অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো বিবিয়ানা গ্যাস কুপ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


 নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ,অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো বিবিয়ানা গ্যাস কুপ

হবিগঞ্জ: অল্পের জন্য বড় ধরনে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিবিয়ানা গ্যাস ফিল্ড। ঝড়ের কবলে পড়ে হঠাৎ বিবিয়ানা গ্যাস ফিল্ডে ভিতরে পরিবহন ও মানুষ চলাচল নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টার জরুরি অবতরণ নিয়ে আতংকের সৃষ্টি হয়। এনিয়ে এলাকায় তোলপাড় হচ্ছে। সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন। বিবিয়ানা এলাকায় শেভরন বাংলাদেশ রেড এলার্ড জারি করেন।

জানাগেছে, গতকাল সোমবার বিকালে ৪টার সময় হঠাৎ ঘুর্নিঝড় শুরু হলে সিলেট থেকে কুমিল্লা গামী একটি প্রাইভেট হেলিকপন্টার দুর্ঘটনায় কবলে পড়েন। এসময় হেলিকপ্টারটি নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার নামক স্থানে হঠাৎ নীচুতে নেমে এসে বিকট শব্দ করে ঘুরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে হেলিকপ্টারটি হঠাৎ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ওয়েস্ট প্যাডের মেইন প্যাডে যে জায়গায় পরিবহন ও মানুষ চলাচল নিষিদ্ধ সীমাবদ্ধ এলাকায় অবতরন করলে গ্যাস ফিল্ডের মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়। গ্যাস ফিল্ডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হুড়াহুড়ি শুরু হয়।

সাথে সাথে গ্যাস ফিল্ডে থাকা রির্জাভ পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম সারা এলাকায় কর্টন করে রাখেন। সাধারন জনতা কে আতংকিত না হওয়ার জন্য বলেন। পরে জানাযায়, কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার পরিবার নিয়ে হেলিকপ্টার নিয়ে সিলেট ভ্রমন করেন। ভ্রমন শেষে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ হেলিকপ্টার ঝড়ে কবলে পড়েন। তারা কোন উপায় না পেয়ে নীচে গ্যাস ফিল্ড দেখে সেখানে অবতরণ করেন। তারা জানতেন না, এখানে সীমাবদ্ধতা রয়েছে।

বিবিয়ানা গ্যাস ফিল্ডের সিকোউরিটি অফিসার, তিনি নাম প্রকাশ না করে বলেন, আমাদেরকে বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। আমাদের বিবিয়ানা এলাকায় রেড এলার্ড জারি করা হয়েছিল। আমরা আতংকে ছিলাম কখন আগুন লেগে যায়। আমরা কয়েকজন পতাকা নিয়ে হেলিকপ্টার অবতরনের জন্য বাঁধা দিলেও পাইলট সেটি শোনেননি। আমরা নিশ্চিত ছিলাম বড় কিছু ঘঠবে, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। তিনি বলেন যেখানে হেলিকপ্টার অবতরন করেছে সেখানে সামান্য এদিক সেদিক হলে গ্যাস ফিল্ডের মধ্যে বড় ধরনের অগ্নিকান্ড ও হতাহত অনেক হতেন।

এবিষয়ে গ্যাস ফিল্ডের পাশের বাড়ির বাসিন্ধা জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, আমরা চরম আতংকিত হয়ে পড়ি। হঠাৎ বিকট শব্দ করে হেলিকপ্টারটি আবার বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভিতরে অবতরন করেন। শত শত মানুষ আতংকিত হয়ে রাস্তায় বেড়িয়ে আসেন। আমরা জানি যেখানে কোন মানুষ, যানবাহন প্রবেশ নিষেধ সেখানে হেলিকপ্টার প্রবেশ করার জন্য গ্যাসফিল্ডে অগ্নিকান্ডের সম্ভাবনা ছিলো। সেটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন।

শেভরন বাংলাদেশের মিডিয়া রিলেশন অফিসার শেখ জাহিদুর রহমান বলেন, একটি হেলিকপ্টার হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভিতরে অবতরণ করেন। তারা বিষয়টি জানতো না এখানে নিষিদ্ধ সেনসেটিভ এলাকা। আল্লাহ রক্ষা করেছেন। ঝড়ের বাতাস বন্ধ হলে হেলিকপ্টারটি মুচলেখা দিয়ে আবার উড্ডয়ন করে চলে গেছে। তিনি বলেন, কিছু সময়ের জন্য বিবিয়ানার মধ্যে রেড এলার্ড ছিলো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২২:০৮   ৮২ বার পঠিত  |