ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদূর রহমান, ভেড়ামারা-মিরপুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলী, বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি জালাল উদ্দীন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নিয়ন্ত্রণ, চুরিবাজারি প্রতিরোধ, কৃষকদের জন্য জ্বালানি তেল (ডিজেল) এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রফিকুল ইসলাম বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না।”

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গত মাসের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১৮:৫৫   ১২০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ