ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট

কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


 কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট

পিরোজপুর: কাউখালী উপজেলা পরিষদের পাশেই অবস্থিত উপজেলা ভূমি অফিসে সোমবার (২৭ এপ্রিল )রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে সেখানে থাকা সরকারি আদায় ও অফিস খরচের আনুমানিক ২ লক্ষ টাকা নিয়ে যায়।
ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ আরেফিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে তিনি দেখতে পান জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অফিসে রাতে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হলো? এই প্রশ্ন স্থানীয় সাধারণ জনগণের। তারা দ্রুত চোরদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১৬:৪৫   ১২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ