![]()
পটুয়াখালী:বাউফল উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নেডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।ক্যাম্পে মোট ৬৮৪ জন অসহায় মানুষ চিকিৎসা সেবা নেন।
এর মধ্যে ৮৩ জন ছানি রোগী, ২৭ জন নেত্রনালী সমস্যায় আক্রান্ত এবং ৩১৯ জনকে চশমার জন্য শনাক্ত করে চশমা দেওয়া হয়েছে, এছাড়া ৩১৪ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। ছানি আক্রান্ত রোগীদেও আগামী ২ মে বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৩:১১ ৩৬ বার পঠিত | ● ক্যাম্প ● চক্ষুচিকিৎসা ● বাউফল ● বিনামূল্যে