ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে কলেজের দখলে থাকা সম্পত্তি বুঝে পেলো মামলার বাদী

ভূঞাপুরে কলেজের দখলে থাকা সম্পত্তি বুঝে পেলো মামলার বাদী


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


 ভূঞাপুরে কলেজের দখলে থাকা সম্পত্তি বুঝে পেলো মামলার বাদী

টাঙ্গাইল: ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের দখলে থাকা সম্পত্তি ১৭ বছর মামলা চালিয়ে রায় পেয়ে, দখলে নিলেন মামলার বাদীগণ।
প্রতিবাদে উত্তাল ইবরাহীম খাঁ সরকারি কলেজ। শিক্ষার্থীরা করছে প্রতিবাদ সমাবেশ। ২৫ বছর মামলা চালিয়ে নিজেদের পক্ষে রায় পেয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলে নিয়েছেন মামলার বাদী পাশা তরফদার, শাহিন তরফদার, মিন্টু তরফদার গং।
মামলার বাদী মাহফুজুর রহমান তরফদার পাশা জানান, ইবরাহীম খাঁ সরকারি কলেজের দখলে থাকা ২৪ শতাংশ সম্পত্তি দাবী করে ২০০৬ সালে আদালতের দ্বারস্থ হন। ১৭ বছর মামলা চালিয়ে ২০২৩ সালে অতিরিক্ত জেলা জজ মামলার বাদীগণের পক্ষে রায় প্রদান করে ৬০ দিনের মধ্যে সম্পত্তি সম্পত্তি বুঝিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন। বিবাদী কলেজ কর্তৃপক্ষ তা বুঝিয়ে না দেয়ায় বাদীপক্ষ সহকারী জজ আদালতে দখল বুঝিয়ে দেয়ার জন্য আবেদন করে। আদালত বৃহস্পতিবার সরেজিনে এসে কলেজের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে বাদীগণকে সম্পত্তি বুঝিয়ে দেন।

প্রতিবাদে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। বাদী পক্ষে সেলিনা তরফদার বলেন, আমাদের আরএসএস, সিএস এবং বিএস রেকর্ড আমাদের। মামলায় রায়ও আমাদের পক্ষে।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান সরকার বলেন, মামলাটি অনেক দিন আগের। এব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য ছিলো না। হঠাৎ করেই রায়ের কথা জানতে পারি। আমরা সম্পত্তি ফিরে পেতে উচ্চাদালতের স্মরণাপন্ন হবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩২   ১৭২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ