ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বরিশাল: আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুবর রহমান, শিক্ষা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিশির কুমার গাইন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪২   ৪০ বার পঠিত  |