ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


 কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গাজীপুর: কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা দলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এস এম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের সাথে পানজোরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে এসএম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। জয়সূচক গোলটি করেন নুসরাত জাহান। পরে উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের সাথে কৌচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলায় ১-০ গোলে উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় জয়সূচক গোল করেন হামীম হাসান। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন পানজোরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা জান্নাত তোয়া। বালক দলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন হামীম হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম উপস্থিত অতিথিবৃন্দদের নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে মেডেল ও ট্রফি পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দুই দলকে দুটি ফুটবল উপহার দেয়া আয়োজক কমিটি।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাকটর পারভীন জাহান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমীন শাহী ও মনিরা বেগম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দর্জি, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪২   ১২৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ