![]()
পিরোজপুর: কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর তীরে আমড়াজুড়ি ফেরিঘাট ও আশোয়া এলাকায় জরুরি বাঁধ প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ মে ) বিকাল পৌনে ছয়টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি। এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, পিরোজপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাহির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী নুসাহির হোসেন জানান, আমরাজুড়ি ও আশোয়া দুই প্রান্তে ১৮৮মিটার নদীর পাড়ে ৩৪ হাজার ৮৪২ জিও ব্যাগ ও ৫৬৪ মিটার টিউব ফালানো হইবে।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় নদী ভাঙন রোধে এই জরুরি প্রতিরক্ষা কাজ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও নদীভাঙন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে পিরোজপুর পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো)। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানান, এ বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে নদী ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো রক্ষা পাবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৩ ৩০ বার পঠিত | ● উদ্বোধন ● কাজ ● কয়রা ● বাঁধ প্রতিরক্ষা