ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬


মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধারপিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাসাটির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে গ্রেফতার করা যায় নি।

শুক্রবার (১ মে) বিকালে মঠবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে আরামবাগে মোহাম্মদ সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান পরিচালনা করে এ গাঁজা উদ্ধার করা হয়। সাজিদুর রহমান মজিদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এর বাসা ভাড়া নিয়ে থাকতেন।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মঠবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে আরামবাগে মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের রুমে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে আজ বিকেলে ৩০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আসামি এখনও পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:০২   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ