ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জলবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন

দোহারে জলবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


দোহারে জলবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন

ঢাকা: দোহারে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় সাড়ে ৫ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে এই খাল খননের কাজ শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে এই খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা-১,(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন,জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে স্থানীয় ও মালিকদের সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপাতত পৌরসভার পালামগঞ্জ থেকে হাতুরপাড়া পর্যন্ত ৩ কি.মি. ও কুসুমহাটি ইউনিয়নের নয়ানগর হয়ে ঈমামনগর পর্যন্ত আড়াই কি.মি. মোট সাড়ে ৫ কি.মি. খাল খনন করা হবে। এর ব্যায় ধরা হয়েছে ১কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৫০২ টাকা। পর্যায়ক্রমে দোহারের সব খালই উন্মুক্ত করা হবে।
ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।
এদিকে খাল খনন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম বাস্তবায়ন হলে দোহার উপজেলা ও পৌরসভা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘব হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খননের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, উপজেলার প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করতে ব্যয় হবে পৌনে ১ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৫০২ টাকা। এ খাল খননের ফলে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খনন কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। সেই সাথে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিসহ কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে কৃষিকাজে ব্যাপক সুফল পাবেন।

স্থানীয়রা আশা করছেন, খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী এম এ রাজু আহমেদ, পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এ মামুনুর রশীদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের,সাধারণ - সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের যুগ্ন- সম্পাদক সম্পা আকতার, মৎস্যজীবি দলের সভাপতি রমজান হোসেন, কৃষক দলের সম্পাদক রফিক কবিরাজ প্রমুখ।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৪   ৯২ বার পঠিত  |