ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কৃষক বাচলে, দেশ বাচবে: রফিকুল ইসলাম জামাল এমপি

কৃষক বাচলে, দেশ বাচবে: রফিকুল ইসলাম জামাল এমপি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


 কৃষক বাচলে, দেশ বাচবে: রফিকুল ইসলাম জামাল এমপি

ঝালকাঠি-১: (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এ দেশের শতকরা ৮০জন মানুষ কৃষি কাজের সাথে জড়িত। তাদের ঘাম ঝড়ানো ফসলে আমাদের খাবার হয়। তাই কৃষকদের ভাগ্যনোœয়ানে এ সরকার কাজ করছে। কৃষক বাচলে দেশ দেশ বাচবে।
আজ রোববার (৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মকবুল হোসেনের সভাপতিতত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আবু নাছর রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) আখতার হোসেন নিজাম মীরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম মুন্সী, বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মো. আশিকুর রহমান ও কৃষক এমদাদুল হক প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন, এ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি কাজে সফলতা আনতে খাল কাটা কর্মসূচী, কৃষিকার্ডসহ কৃষি উন্নয়ণে ব্যাপক কর্মসুচী হাতে নিয়েছে প্রধানমন্ত্রি তারেক রহমান। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের কৃষকের পাশে থাকার পরামর্শ দেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।ি

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:১৬   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ