ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৪ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

পিরোজপুর: কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান ও মাদক উদ্ধার অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়েছে
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জব্দকাঠি গ্রামের রবীন্দ্রনাথ সাধকের ছেলে মাদক ব্যবসায়ী সৌরভ সাধক (৩৩)কে জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ ও কাউখালীসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছে ।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, কাউখালী উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে সোমবার (৪ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪২   ৩০ বার পঠিত  |