ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নারিকেলী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনে প্যানেলে বিজয়ী ইঞ্জিঃ রফিকুল ইসলাম

নারিকেলী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনে প্যানেলে বিজয়ী ইঞ্জিঃ রফিকুল ইসলাম


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 নারিকেলী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনে প্যানেলে বিজয়ী ইঞ্জিঃ রফিকুল ইসলাম

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ৯ওয়ার্ডের নারিকেলি গ্রামের ঐতিহ্যবাহী ও সুপরিচিত দ্বীনি বিদ্যাপীঠ নারিকেলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বহুল প্রত্যাশিত নির্বাচন শনিবার (২ মে ) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় ছিল আনন্দঘন ও উৎসবের আমেজ।ভোটার, অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রক্রিয়া হয়ে ওঠে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক।

সুষ্ঠু ও নিরপেক্ষ এই নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বাধীন প্যানেল।ঘোষিত ফলাফলে তার নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে যায়।

দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।স্থানীয়দের মতে,প্রশাসন,নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দায়িত্বশীল সকলের সমন্বিত উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে, যা প্রশংসার দাবি রাখে।

ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেলের এই নিরঙ্কুশ বিজয়ের পেছনে তাঁর জ্যেষ্ঠভ্রাতা ডাঃ আজিজুল হকের সুদক্ষ পরামর্শ ও দূরদর্শী দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্যানেলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ নতুন কমিটির সফলতা কামনা করে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত প্যানেলে এবতেদায়ী অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজিম উদ্দিন ও মোশাররফ হোসেন,সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন ইউসুফ আলী ফরায়জী।দাখিল পর্যায়ে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন মজিবর রহমান।,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন পলি আক্তার।

নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ: দ:) আশরাফুল আলম।

এলাকাবাসীর প্রত্যাশা, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মাদ্রাসাটি একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্তে পৌঁছাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪২   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ