ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৪ মে ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণা বিভিন্ন স্থানে পদবঞ্চিতদের বিক্ষোভ

ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণা বিভিন্ন স্থানে পদবঞ্চিতদের বিক্ষোভ


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 বিভিন্ন স্থানে পদবঞ্চিতদের বিক্ষোভ

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবার একযোগে ৪৫ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি দেওয়া হয়েছে।

গত শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে এসব কমিটিতে জায়গা হয়নি অনেক ত্যাগী নেতাকর্মীর। এতে অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। রাজধানীর নয়াপল্টনসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা।

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম– এই চারটি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর, বরিশাল মহানগর, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশালসহ কয়েকটি জেলার আংশিক কমিটি, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর বাইরের বেশ কয়েকটি কলেজসহ রাজধানীর ঢাকা কলেজে নতুন বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, মূলত সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং মাঠ পর্যায়ে গতিশীলতা বাড়াতেই এই রদবদল ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

পদবঞ্চিতদের বিক্ষোভ

এদিকে সদ্য ঘোষিত কমিটিতে পদবঞ্চিত হয়েছেন বিগত সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতাকর্মী। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনুসারীরা।

গতকাল দুপুরে পদবঞ্চিত বেশ কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

এ ছাড়া গতকাল দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে জেলা ছাত্রদলের একাংশ। নতুন কমিটি গঠনের পর ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জাহিদ। মুহূর্তেই তাঁর কান্নার ভিডিও ভাইরাল হয়ে যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:১৬   ৬৯ বার পঠিত  |