ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় চেক জালিয়াতির অভিযোগে ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

পাইকগাছায় চেক জালিয়াতির অভিযোগে ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 পাইকগাছায় চেক জালিয়াতির অভিযোগে ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

খুলনা: পাইকগাছায় পাওনা টাকাকে কেন্দ্র করে স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ৪ মে সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম এই অভিযোগ করেন।

​অভিযুক্ত ব্যক্তি হলেন পাইকগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক সানার ছেলে আবুল কালাম আজাদ।

​​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, ২০২৩ সালের শেষের দিকে পারিবারিক প্রয়োজনে তিনি আবুল কালাম আজাদের কাছ থেকে কয়েক দফায় মোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা ধার নেন। গ্যারান্টি বা নিরাপত্তা হিসেবে রবিউল ও তার স্ত্রীর স্বাক্ষর করা সোনালী ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং তিনটি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প আজাদের কাছে জমা রাখা হয়।

​​রবিউল ইসলাম দাবি করেন, ২০২৪ সালের বিভিন্ন সময়ে তিনি সুদে-আসলে মোট ৯৮ হাজার টাকা পরিশোধ করেছেন। বর্তমানে সামান্য কিছু টাকা পাওনা থাকলেও আজাদ এখন ৫ লক্ষাধিক টাকা দাবি করছেন। তিনি বলেন,

​পাওনা টাকা পরিশোধ করতে চাইলেও তিনি আমার জমা রাখা ফাঁকা চেক ও স্ট্যাম্প ফেরত দিচ্ছেন না। বরং সেই চেকে ও স্ট্যাম্পে বড় অংকের টাকা লিখে আমাকে ৩০ লক্ষ টাকার মামলার ভয় দেখাচ্ছেন।

​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় এলাকার আরও অনেককে একইভাবে জালিয়াতির জালে ফেলেছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। বর্তমানে রবিউল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা এই হয়রানি থেকে বাঁচতে এবং তাদের জমা রাখা চেক স্টাম্প উদ্ধারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০৩   ৬৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ
ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার
ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎
ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬



আর্কাইভ