ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মাদকসেবী ছেলে তার মা বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান এ সাজা প্রদান করেন।

সাজা প্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পারভেজ একজন মাদকসেবী। সে প্রায় সময় মাদকের টাকার জন্য তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারধর করে এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে। গত ৩০ এপ্রিল মাদকের টাকার জন্য মারধরের শিকার হয়ে বাবা মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।

মঙ্গলবার সকালেও সে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর ও ঘরের আসবাপত্র ভাংচুর করে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসেন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

আড়াইহাজার থানার ওসি মো, আলাউদ্দিন জানান, সাজাপ্রাপ্ত পারভেজ খানকে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৭   ৩৭ বার পঠিত  |