ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ২২ রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ

পীরগঞ্জে ২২ রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


 পীরগঞ্জে ২২ রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ২২ জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাওউনুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোগী ও তাদের স্বজনরা।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মশিউর রহমান জানান, তালিকাভুক্ত রোগীদের মধ্যে তিনজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যদের সহানুভূতিস্বরূপ এই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৩   ১২৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ